রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কাতারে হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট হয়েছেন।  গতকার মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  তিনি জোর দিয়ে বলেন, এক ঘনিষ্ঠ মার্কিন মিত্রের বিরুদ্ধে অন্য এক মিত্রের আক্রমণে তার কোনও ভূমিকা ছিল না। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিদের হাতে বন্দী থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য, ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী উপসাগরীয় রাষ্ট্রটিতে ইসরাইলি হামলার বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি। ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় ব্যতিক্রমী ভ্রমণের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি পুরো পরিস্থিতি ও হামলা সংশ্লিষ্ট প্রতিটি বিষয়েই নিয়ে প্রচণ্ড অখুশি। পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই। তবে আজ ঘটনা যেভাবে মোড় নিল, সেটা নিয়ে আমরা খুশি না হলেও স্পষ্ট বলছি, আমরা জিম্মিদের ফেরত চাই।

আমিরাত সম্প্রতি ট্রাম্পকে তার প্রেসিডেন্ট বিমান হিসেবে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান দিয়েছে, যা একটি বড় নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, ‘ কাতারে হামলার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত ছিল, এটি আমার সিদ্ধান্ত ছিল না।’  তিনি বলেন, আমি কাতারকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখি এবং দেশটিতে আক্রমণের খবর শুনে আমার খুব খারাপ লাগছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।