রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেআইনি কাজের অভিযোগ আল্লু অর্জুনের বিরুদ্ধে

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০২:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিলি হিলসে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এই বহুতলেই সপরিবারে থাকেন অভিনেতা। জিএইচএমসি-এর দাবি, বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের পর এই বহুতলকে বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি ‘শো-কজ’ নোটিশ পাঠানো হয়েছে। জিএইচএমসি জানিয়েছে, ১১০৩৪ বর্গফুটের জমিতে পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারটি ফ্লোর) ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে পরিদর্শনে দেখা যায়, বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি।

জিএইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শানোর জন্য আল্লু অর্জুনকে নির্দেশ দিয়েছে। যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তবে বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দুই বছর আগে নির্মিত এই বহুতলে অভিনেতার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আল্লু বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। প্রসঙ্গত, এর আগেও আল্লু অর্জুন বিতর্কে জড়িয়েছিলেন। গত বছর তার সিনেমা ‘পুষ্পা টু’ এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তাকে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।