রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে তরুণী ভক্তের শুভেচ্ছায় আবেগপ্রবণ অক্ষয়

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার ৫৮তম জন্মদিন উদযাপন করেছেন। বিশেষ এই দিনে এক তরুণী ভক্তের কাছ থেকে পাওয়া উপহারে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন।   এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদনে বলা হয়, ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে যেখানে অক্ষয়কে দেখতে পেয়ে সেই ভক্ত তার আবেগ ধরে রাখতে পারেননি। 

নিজের হাতে তৈরি করা উপহার অভিনেতার হাতে তুলে দেওয়ার সময় তার চোখে জল এসে যায়। ভক্তের এমন ভালোবাসা দেখে অক্ষয়ও তাকে সস্নেহে কাছে টেনে নেন এবং কথা বলেন। অক্ষয় কুমার বরাবরই তার সাফল্যের পেছনে দর্শকদের অবদানের কথা বলে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, ‘আমার যা কিছু সাফল্য, তার সবটাই আমার দর্শক এবং ভক্তদের কারণে। তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই।’

অভিনেতা হিসেবে আজ কোটি টাকার মালিক হলেও অক্ষয় কুমারের অতীত জীবন ছিল সংগ্রামের। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ব্যাংকক— নানা জায়গায় তিনি কাজ করেছেন। কখনও মার্শাল আর্টের শিক্ষক, আবার কখনও বা রেস্তোরাঁর রাঁধুনি হিসেবে তিনি কাজ করেছেন। কঠিন জীবন থেকে উঠে আসা এই মানুষটি বলিউডে এসেও কম প্রতিকূলতার মুখোমুখি হননি। নব্বইয়ের দশকের শেষ দিকে টানা ১৪টি ফ্লপ ছবির পর তিনি একসময় বলিউড ছেড়ে কানাডায় চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে ভাগ্যের খেলায় আজ সেই তিনিই ৩৪ বছর ধরে সাফল্যের সঙ্গে বলিউডে কাজ করে যাচ্ছেন। এই দীর্ঘ পথচলায় উত্থান-পতনের হিসেব না করে তিনি তার দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। আমি কৃতজ্ঞ।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।