রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাচেলর পয়েন্টে’ ফিরলেন তৌসিফ!

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। ইতোমধ্যেই এবারের সিজনের ২৪টি পর্ব প্রচারিত হয়েছে। যেখানে দেখা মিলেছে মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লামসহ পূর্বের প্রায় সকল তারকাদের। 

তবে ভক্তদের জন্য চমক হচ্ছে ৫ম সিজনে আবারও ব্যাচেলরদের ফ্ল্যাটে ফিরছেন অভিনেতা তৌসিফ আহমেদ (নেহাল)। মাঝখানে কিছু ব্যক্তিগত কারণ ও পরিচালকের সঙ্গে দূরত্বের কারণে ‘ব্যাচেলর পয়েন্টে’ থেকে দূরে ছিলেন তৌসিফ। তবে তাদের সেই দূরত্ব মিটেছে। ৫ম সিজন থেকেই আবারও ফিরছে ধারাবাহিকের জনপ্রিয় ‘নেহাল’ চরিত্রটি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। 

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়, ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট এবার নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা!’

গল্প প্রসঙ্গে বঙ্গ’র ভাষ্য, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।