রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাব স্কুলে সাংবাদিক-পর্যবেক্ষক ঢুকতে না দেওয়া অভিযোগ

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ০১:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলািইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভোটকেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেড় ঘণ্টারও বেশি সময় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি এ বিষয়ে বারবার জানতে চাইলেও কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির)।

৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও অভিযোগ করেছেন। সাংবাদিক ও পর্যবেক্ষকরা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শহীদুল ইসলামকে এই দেড় ঘণ্টা কেন্দ্রের ভেতরে কী হয়েছে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। কেন ঢুকতে দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত তো কেউ আসে নি। আমি কীভাবে বুঝব ঢুকতে পারছে কি না!

তবে সেখানে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী ‌‘নারীরা লাইনে দাঁড়িয়ে’ এমন কথা বলে তিনি সাংবাদিকদের ঢুকতে দেননি। প্রসঙ্গত, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।