রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পুরো ব্যাপারটা সাংবাদিকদের চোখের সামনে রাখতে চাই

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ডাকসু নির্বাচনের পুরো ব্যাপারটা সাংবাদিকদের চোখের সামনে রাখতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ৮ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ডাকসু নির্বাচন সংক্রান্ত এক আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, সব জায়গাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সম্ভব সমন্বিতভাবে করার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে আগে থাকবে আমাদের শিক্ষক, আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্য, আমাদের সেচ্ছাসেবী, আমাদের বিএনসিসি, আমাদের রোভার স্কাউটের পরবর্তীতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, সাংবাদিকরা আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা পুরো ব্যাপারটা স্বচ্ছ রাখতে চাই। আমি মনে করি স্বচ্ছতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।