রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না’

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার অভিনেতা আরশ খান। বিগত তিন বছর ধরে দর্শকদের সামনে এসেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। অল্প সময়ের মধ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন আরশ খান। ধূমপায় নিয়ে করা এক পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে আবার অনেকে বিভ্রান্তে পরেছেন ও ভাবছেন আরশ খান অসুস্থ।

এবার এ বিষয় নিয়ে আরেক পোস্টে আরশ খানে জানিয়েছে যে, তিনি সুস্থ রয়েছেন।  পোস্ট দিয়ে এ অভিনেতা লিখেছেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে (আইসিইউ) পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহবান আহ্বান এমনটা না করার জন্য।’

তার কথায়, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।’ শেষে লিখেছেন, ‘আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।