২৪ ঘণ্টা অনলাইন : অনেক নাটকীয়তার পর আসন্ন এশিয়া কাপ মাঠে গড়াতে যাচ্ছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই।
ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।
এবারের এশিয়া কাপেও থাকছেন দুই আম্পায়ার। একজন মাসুদুর রহমান মুকুল অন্যজন গাজী সোহেল। এ ছাড়া আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।
১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।