রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আটক দ. কোরীয় কর্মীদের মুক্তির ব্যবস্থা করা হবে: দ. কোরিয়া

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে আটক দক্ষিণ কোরীয় কর্মীদের মুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘সমাপ্ত’ হয়েছে এবং শীঘ্রই তাদের মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে।  ৪ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর চিফ অফ স্টাফ কাং হুন-সিক বলেছেন, ‘দ্রুত এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার ফলে আটক শ্রমিকদের মুক্তির জন্য আলোচনা সম্পন্ন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়া বাকি আছে। এগুলো সম্পন্ন হলে, আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে একটি চার্টার্ড বিমান পাঠানো হবে।’ ৪ সেপ্টেম্বর দক্ষিণ জর্জিয়া রাজ্যে নির্মিত হুন্ডাই-এলজি ব্যাটারি কারখানায় ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরীয় কর্মীকে গ্রেপ্তারের পর এটি করা হয়েছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এলাবেল শহরে পরিচালিত এই অভিযানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশব্যাপী অভিবাসী বিরোধী অভিযানের অধীনে এখন পর্যন্ত পরিচালিত বৃহত্তম একক স্থানে অভিযান। যেখানে দক্ষিণ কোরিয়া কর্মকর্তাদের অজ্ঞাতসারে আটক করা হয়। মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত অভিযানের ফুটেজে দেখা গেছে, আটক শ্রমিকদের হাতকড়া ও গোড়ালিতে শিকল পরা অবস্থায় একটি বন্দী পরিবহন বাসে তোলা হচ্ছে।

এই পরিস্থিতি রোধ করার জন্য বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি নির্মাতা এলজি এনার্জি সলিউশনের একজন সিনিয়র কর্মকর্তা রোববার সকালে জর্জিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। নির্বাহী কিম কি-সু বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেন, ‘এখন তাৎক্ষণিক অগ্রাধিকার হল আমাদের এলজি এনার্জি সলিউশন এবং আমাদের অংশীদার সংস্থাগুলোর কর্মীদের দ্রুত মুক্তি’।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।