রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের সম্ভাব্য একাদশ নিয়ে বিশেষ অনুশীলনে ভারত

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:০৯ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় দল। দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন সূর্যকুমার যাদবরা। ১৫ জনের মধ্যে কোন ১১ জনকে ভারতের প্রথম একাদশে দেখা যাবে তার একটা ইঙ্গিত অনুশীলনে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।

গতকাল শনিবারের অনুশীলনে দেখা গেছে, ওপেন করতে নামছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। তিন নম্বরে তিলক ভার্মা, চারে সূর্যকুমার ও পাঁচে রিংকু সিংকে ব্যাট করতে দেখা গেছে। এর পরে হার্দিক পান্ডে ও শিবম দুবে ব্যাট করেছেন।

ব্যাটাররা প্রত্যেকে নেটে বড় শট খেলার চেষ্টা করছিলেন। নজর কেড়েছেন অভিষেক। বড় বড় ছক্কা মেরেছেন তিনি। এমনকি, গিলও শুধু বড় শট খেলার চেষ্টা করছিলেন। এই অনুশীলন থেকে স্পষ্ট, এশিয়া কাপে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইছে ভারতীয় দল।

ওপেনারের দৌড়ে থাকা সাঞ্জু স্যামসন শুরুতে নেটে ব্যাট করেননি। তিনি দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের কাছে আলাদা করে নকিং করছিলেন। পরে নেটে ব্যাট করেন সঞ্জু। তবে কি তাকে ফিনিশারের ভূমিকায় ভাবা হচ্ছে? কেন তিনি পরের দিকে ব্যাট করতে নামলেন?

বোলিংয়ে নজর কাড়েন জাসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। দীর্ঘ সময় নেটে বল করতে দেখা যায় দুই বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে। এই চার বোলার যদি দলে থাকেন তা হলে হার্দিক ও শিবম দুই অলরাউন্ডারের একও সঙ্গে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শিবমকে বেঞ্চে থাকতে হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।