রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :   চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই চার লেন বিশিষ্ট ৯.৫ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মাণ কাজের ৮৫ শতাংশ শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্রে  এ তথ্য জানা গেছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাস বাসসকে বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ২ হাজার ২৭৫ কোটি টাকা ব্যয়ে বাঁধ কাম মেরিন ড্রাইভের কাজ দ্রুত এগিয়ে চলছে।

তিনি আরও বলেন,সম্প্রতি কালুরঘাট শিল্প এলাকা থেকে রেলওয়ে সেতু পর্যন্ত ১.৫ কিলোমিটার জমি অধিগ্রহণসহ মোট ৮ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিডিএ জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে চাক্তাইয়ের কল্পলোক থেকে বলিরহাট পর্যন্ত ৪ কিলোমিটার পায়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বাকলিয়ায় নদীর তীরে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পর্যটন জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সিডিএ’র। যার মধ্যে শাহ আমানত ব্রিজ থেকে বলিরহাট পর্যন্ত ওয়াকওয়ে এবং শিশুদের বিনোদন সুবিধাসহ একটি রেস্তোরাঁ থাকবে। চার লেন বিশিষ্ট ও ৮০ ফুট প্রশস্ত এ সড়কটি ১৯৯৫ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান অনুযায়ী জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর দিক নির্দেশনা অনুসরণ করে  নির্মাণ করা হচ্ছে।  সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা হবে ২৪.৫ ফুট। 

বর্ষার পানি অপসারণের জন্য খালের মুখে ১২টি জোয়ার-ভাটা নিয়ন্ত্রণ রেগুলেটর এবং পাম্প হাউস স্থাপন করা হচ্ছে, যার মধ্যে ১০টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০১৯ সালের জুন মাসে চাক্তাই খালের মোহনায় একটি স্লুইস গেট উদ্বোধনের মাধ্যমে এ নির্মাণকাজ শুরু হয়। সরকার এক বছর মেয়াদ বৃদ্ধি করে ২০২৬ সালের জুন নির্ধারণ করে। প্রকল্পটি ২০১৭ সালের ২৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।