রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্পা থ্রি’র বিষয়ে যা জানালেন পরিচালক সুকুমার

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'পুষ্পা ৩ : দ্য র‍্যাম্পেজ' আসছে এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সুকুমার। সম্প্রতি অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এ 'পুষ্পা ২: দ্য রুল' পাঁচটি বড় পুরস্কার জেতার পর এই সুখবরটি দেন তিনি।

এসআইআইএমএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 'পুষ্পা ২: দ্য রুল'-এর পুরো টিম উপস্থিত ছিল। পরিচালক সুকুমার, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি পুরস্কার গ্রহণ করেন। মঞ্চে পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক মজা করে জিজ্ঞেস করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ – যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াতের বিখ্যাত সংলাপকে মনে করায়।

এরপর সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান, 'পুষ্পা ৩' কি আদৌ নির্মিত হবে, নাকি এটি কেবলই গুঞ্জন? এই প্রশ্ন শুনে সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং বলেন, ‘অবশ্যই আমরা 'পুষ্পা ৩' তৈরি করছি।’ তার এই ঘোষণার পর হলভর্তি দর্শক ও ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। এই অনুষ্ঠানে আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী শ্রী প্রসাদ সেরা সঙ্গীত পরিচালক এবং 'পিলিং' গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার লাভ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।