রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বর্তমানে তুমুল আলোচনায় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এই কনটেন্ট ক্রিয়েটর; আর সে থেকেই বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি। এরপর থেকেই নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম। শোনা যায়, আফ্রিদি বিবাহিত, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু একটা সময় এই তৌহিদ আফ্রিদির সঙ্গেই নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির। তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় শোবিজ অঙ্গনে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, এই জুটি হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন। আদতে বর্তমানে তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ। 

যদিও আফ্রিদি ও দীঘি- দুজনেই নিজেদের সম্পকর্কে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন। কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয়! সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা। তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন, বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দীঘি। আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয়, তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এতো ভাইরাল হবে।’

নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি, এমন আলোচনা প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়।’

দীঘি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো; দেখা করাও অফ করে দিয়েছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।