রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ২ কিশোরকে হত্যা করেছে মুখোশধারী দল

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এক ‘ভয়াবহ’ হামলায় চাপাতি দিয়ে সজ্জিত মুখোশধারী হামলাকারীদের একটি দল ১২ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।  দেশটির পুলিশের বরাত দিয়ে রোববার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যুবকদের একটি দল শনিবার সন্ধ্যায় পশ্চিম মেলবোর্নের কাছাকাছি স্থানে বালকদের ওপর পৃথক হামলা চালায়। ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ গোয়েন্দা পরিদর্শক গ্রাহাম ব্যাঙ্কস বলেন, প্রথমে পুলিশকে একটি রাস্তায় ডাকা হয়। সেখানে ১২ বছর বয়সী এক বালককে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পায় পুলিশ।

ব্যাঙ্কস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্যারামেডিকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাকে  বাঁচানো যায়নি।  এর কিছুক্ষণ পরেই, পুলিশ  বালকটির ১৫ বছর বয়সী বন্ধুকে ‘গুরুতর’ ছুরিকাঘাতে আহত অবস্থায় কাছের একটি রাস্তায় পাওয়া যায়। তাকেও বাঁচানো যায়নি। ব্যাঙ্কস বলেন, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রায় আটজন মুখোশধারীর একটি দল লম্বা ছুরি ও  চাপাতি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকলেও, এটি একটি কিশোর গ্যাং অপরাধের লক্ষণ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই ধরণের অপরাধের একটি উল্লেখযোগ্য ও ক্রমবর্ধমান তালিকার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি। যে বালকদের হত্যা করা হয়েছে তারা গ্যাং সদস্য ছিল না এবং চুপ থাকা ঠিক নয়।’ পুলিশ জানিয়েছে, এই কিশোর দুজনকেই হত্যার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হয়েছিল, না-কি ভুলবশত তাদের হত্যা করা হয়েছে— তা এখনো স্পষ্ট নয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে অস্ট্রেলিয়া জুড়ে খুন ও এ সম্পর্কিত অপরাধ নয় শতাংশ বেড়ে ৪৪৮ জনে দাঁড়িয়েছে। মে মাসে মেলবোর্নের একটি শপিং সেন্টারের ফুড কোর্টে চাপাতি নিয়ে সজ্জিত প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষের ফলে রাজ্য চাপাতি বিক্রি বা মালিকানা নিষিদ্ধ করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।