রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির আমলে ফুলেফেঁপে উঠেছে ভারতের গো-মাংস শিল্প, রেকর্ড পরিমাণে রপ্তানি

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০১:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ।  ক্ষমতায় আসার আগে গরুর মাংস রপ্তানি নিয়ে তীব্র সমালোচনা করলেও নরেন্দ্র মোদির আমলেই ফুলেফেঁপে উঠেছে ভারতের গো-মাংস শিল্প। বর্তমানে ভারত ৬৫টি দেশে মাংস রপ্তানি করছে। বছরে ৪৩ কোটি ডলারের বাজারে দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। ৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর।

সংবাদমাধ্যমটি বলছে, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সরকারের ‘পিঙ্ক রেভলিউশন’ নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ তুলেছিলেন, মনমোহন সিংয়ের সরকার ভারতের বেড়ে চলা গরুর মাংস রপ্তানি ইচ্ছাকৃতভাবে উৎসাহিত করেছে, যাতে ১৪ শতাংশ মুসলিম ভোটারকে খুশি রাখা যায়।

কিন্তু বাস্তবে ভারতের গো-মাংস শিল্প থামানো সহজ নয়। গরু জবাই নিয়ে একক ও সুসংহত আইন না থাকায় নানা ফাঁকফোকর ব্যবহার করে লোকজন তা চালিয়ে যাচ্ছে। সীমান্তের ভেতরে গরু পাচার করে নিয়ে যাওয়া হয় এমন রাজ্যে, যেখানে শাস্তি কম কিংবা নেই। ফলে ব্যবসা আগের মতোই চলছে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতিবছর এ খাত থেকে দেশটি আয় করছে প্রায় ৪৩ কোটি ডলার। তালিকার শীর্ষে ব্রাজিল, এরপর ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ভারতের গো-মাংস রপ্তানি শুরু হয় ১৯৬০-এর দশকে। তবে মোদির শাসনামলে গত এক দশকে তা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ৬৫টি দেশে মাংস রপ্তানি করছে। ভারতীয় গরুর মাংসের বিশেষ চাহিদা রয়েছে, কারণ প্রাকৃতিক চারণভূমিতে বেড়ে ওঠা গরু বা মহিষ থেকে এই মাংস পাওয়া যায়। অবশ্য গরু বনাম মহিষের মাংস রপ্তানি নিয়ে ভারতে বরাবরই বিতর্ক রয়েছে। বলা হয়, ভারতের রপ্তানিকৃত মাংসের বড় অংশই মহিষের। বিশ্বে থাকা মহিষের অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে। যার সংখ্যা প্রায় ১১ কোটি ৫০ লাখ। প্রতিবছর ভারত প্রায় ১৫ লাখ ৩০ হাজার টন গরুর মাংস উৎপাদন করে।

তবে গরুর মাংস রপ্তানির পক্ষে যুক্তিও আছে। ভারতে ৭ কোটি ৬০ লাখ গরু রয়েছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ। অনেক গরুই বয়সের কারণে দুধ উৎপাদনে অক্ষম হয়ে পড়ে, এরপর তাদের চামড়া ও মাংস রপ্তানির কাজে ব্যবহার করা হয়। অনেক হিন্দু গরুর মাংস রপ্তানির কথা অস্বীকার করলেও শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, লাভজনক এ খাতে গরুর মাংসও ভূমিকা রাখছে। ভারতে এ শিল্পের ব্যবসায়িক সম্ভাবনাও বিপুল। উপসাগরীয় ধনী দেশগুলোতে মাংস রপ্তানির বিশাল বাজার হিন্দু ব্যবসায়ীদেরও এই কাজে টেনে এনেছে। ভারতের শীর্ষ ছয় রপ্তানিকারকের মধ্যে চারজনই হিন্দু উদ্যোক্তা বলে সংবাদমাধ্যটির প্রতিবেদনে বলা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।