রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০১:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সন্ত্রাস আইনের অধীনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে শনিবার যুক্তরাজ্যে এক উত্তেজনাপূর্ণ বিক্ষোভের সময় ৪শ’ জনেরও  বেশি লোককে গ্রেফতার করেছে  পুলিশ। দেশটির পুলিশের বরাত দিয়ে  লন্ডন থকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে কয়েকশ লোক বিক্ষোভ করেছে। যাদের মধ্যে কয়েকজনের হাতে প্ল্যাকার্ড ছিল। 

প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বাহিনী (মেট) জনগণকে সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি স্পষ্টভাবে সমর্থন প্রকাশকারী যে কাউকে গ্রেফতার করতে তারা দ্বিধা করবে না। ৬ সেপ্টেম্বর রাতে মেট্রোপলিটন পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,  তারা ‘প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত’ ৪২৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে। পুলিশ বাহিনী জানিয়েছে, ‘নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্যই বেশিরভাগ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে’। 

৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত পলি স্মিথ বলেন, সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা ‘সন্ত্রাসী নন’। তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ৬২ বছর বয়সী একটি পুনর্ব্যবহারযোগ্য কোম্পানির সিইও নাইজেল বলেন, জুলাই মাসে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা ‘সম্পূর্ণ অনুপযুক্ত’।  নাইজেল তার পদবি প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

তিনি এএফপিকে বলেন, ‘বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করার চেয়ে গণহত্যা বন্ধ করার চেষ্টায় তাদের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। গ্রেফতার হওয়ার আগে বিক্ষোভকারীরা পুলিশকে ‘তোমাদের জন্য লজ্জা’ স্লোগান দিচ্ছিলেন।  গ্রেফতার ঠেকাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মেট জানিয়েছে, ‘পুলিশ অফিসারদের ওপর হামলা ও অন্যান্য জনশৃঙ্খলা লঙ্ঘনের’ অভিযোগে আরো ২৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেন, কর্মকর্তাদের ‘অসহনীয়’ নির্যাতনের শিকার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঘুষি, লাথি ও থুথু নিক্ষেপ। তিনি বলেন, প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন পুলিশের দায়িত্ব, ঠিক তেমনি আইন প্রয়োগ করাও তাদের কর্তব্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।