২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটল অবশেষে। আলোচনায় ছিল- হয়তো নির্বাচনের বদলে গঠন হতে পারে একটি অ্যাডহক কমিটি। তবে সেই সব জল্পনা ছাপিয়ে বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২০২৫ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন। শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, সংবিধান ও বিধিবিধান অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে।
এই কমিশনের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. সিবগাত উল্লাহ, যিনি থাকবেন কমিশনার হিসেবে। তৃতীয় সদস্য হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব পদমর্যাদা)।এতে স্পষ্ট হলো, বিসিবি নির্বাচনের প্রক্রিয়া এখন পুরোপুরি শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভোটের রূপরেখা ও সময়সূচি চূড়ান্ত করবে এই কমিশন।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।