রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান শাহ’র স্মরণে যা বললেন শাকিব খান

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ। আজ  ৬ সেপ্টেম্বর তার ২৯তম মৃত্যুবার্ষিকী; তাই দেশের সিনেমাপ্রেমী-ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন এই নায়ককে।

তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। ৬ সেপ্টেম্বর দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান। পোস্ট করে সালমান শাহ’র উদ্দেশে শাকিব খান লেখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও শাকিব খান- দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা। একজন লিখেছেন, ‘প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

উল্লেখ্য, সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র। তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্তমনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক- আবার কারও মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও এখনও খোলেনি সেই রহস্যজট।

তবে সালমানের স্টাইল এখনও ভক্তদের মনে গাঁথা। মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসি- অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই সালমানকে বানিয়েছে অমর নায়ক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।