রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারের সঙ্গে কাজ করে নিজেকে নতুন মনে হয়েছে : সঞ্জয় দত্ত

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বলিউড সিনেমা ‘বাগি ফোর’। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এই ছবিটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটা আগেই বলা হয়েছিল। ছবিতে টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে।

এদিকে ছবি মুক্তির একদিন আগে পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, কেন তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। অভিনেতা বলেন, ‘বাগি ফোর-এ আমার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস, কিন্তু ছবির শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে। যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ ছবির কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেকদিন হয়নি।’

সঞ্জয় দত্ত আরও জানান, এই চরিত্রের জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন। বলেন, ‘এই চরিত্রের জন্য আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। শরীরচর্চা করেছি, কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি।’  সঞ্জয় আরও জানান, টাইগার শ্রফের মতো তরুণদের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।