২৪ ঘণ্টা অনলাইন : জেলার সুন্দরগঞ্জ উপজেলার বন্যাপ্রবণ ১০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ৩৪৩৯ জনকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১১৫ জন শিক্ষক রয়েছেন। প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে জরুরী অবস্থায় জনগণের দুর্ভোগ কমাতে সচেতনতা তৈরির লক্ষ্যে তাদের প্রশক্ষিণ দেওয়া হয়েছে।
গাইবান্ধাভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র ও শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসকেএস ফাউন্ডেশন দেশজুড়ে ২৬টি জেলায় কাজ করে। এ প্রশিক্ষণ কর্মসূচি স্কুল-নেতৃত্বাধীন কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট-রিস্কস প্রজেক্ট (এসএলসিআরডিসিআর) এর আওতায় মুসলিম এইড ইউকে, বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়নগুলোতে বাস্তবায়িত প্রকল্পের সাফল্য সম্পর্কে ব্রিফিং করার সময় ৫সেপ্টেম্বর প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল এসব তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০০ জনকে জরুরী অবস্থার সময় ডিআরআর বা দুর্যোগ ঝুঁকি হ্রাসের উপর জ্ঞান অর্জন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ডিআরআর-চ্যাম্পিয়ন প্রদান করা হয়েছে। শুধুমাত্র স্কুলের অবকাঠামোগত উন্নয়ন কাজই নয়, উন্নত পরিবেশে ক্লাস পরিচালনার জন্য ক্লাসগুলোকে উপযুক্ত করে তোলার জন্য ভবন নির্মাণ করা হয়েছে।
প্রকল্প কমান্ড এলাকায় অবস্থিত কাসিমবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকুর সরকার বলেন, তার স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী জরুরী অবস্থার সময় দুর্যোগ মোকাবেলা করার পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেছে।
তিনি বলেন, বিদ্যালয় এলাকায় বসবাসকারী লোকেরাও জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমিয়ে জরুরী অবস্থার সময় কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় তা শিখেছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।