২৪ ঘণ্টা অনলাইন : কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুরুল ইসলাম (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দুই দিনব্যাপী বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে। আটক নজরুল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ১৫ বিজিবির তিনটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে পৃথক অভিযান চালায়। রামখানা বিওপি’র আওতাধীন মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। একই এলাকার পূর্ব রামখানায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নুরুল ইসলামকে আটক করা হয়।
এ ছাড়া গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা। আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে এবং জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।