রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, রেগে আগুন অভিনেত্রী

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৫   ১০:০৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরে মতই কৌতূহল থাকে অনুরাগীদের। তবে কেউ সহজভাবে উত্তর দেন, আবার কেউ এড়িয়ে যান; আর কেউ প্রশ্নে বিরক্তও হয়ে ওঠেন। এবার অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্নের মুখে পড়ায় রীতিমতো রেগেই গেলেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে; সম্প্রতিই ঘটে এমন কাণ্ড। 

কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে মজা করে নিজেই জানিয়েছিলেন, তিনি নাকি অন্তঃসত্ত্বা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান প্রসঙ্গ উঠতেই রেগে যান ‘পবিত্র রিশ্‌তা’খ্যাত এই তারকা।

অঙ্কিতাকে প্রশ্ন করা হয়, কবে তিনি মা হতে চলেছেন? তখনই মেজাজ হারিয়ে তিনি বলেন, “আমি সত্যি বলছি, এই প্রশ্নটা এখন খুব একঘেয়ে লাগে। আমাকে এসব জিজ্ঞেস করবেন না। যেদিন হবে, আমি নিজেই বলে দেব।” 

অভিনেত্রী বলেন, “এবার থেকে এই অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নগুলো আমি গ্রহণই করব না। এই ধরনের প্রশ্নগুলি খুবই বাড়াবাড়ি মনে হয়। এই সব শুনলে মা-বাবা হওয়ার চাপ বেড়ে যায়।”

কয়েক মাস আগে ছোটপর্দার একটি রিয়্যালিটি শোয় এ গিয়েছিলেন অঙ্কিতা ও তার স্বামী ভিকি। সেই অনুষ্ঠানে দৌড়ানোর মুহূর্তে অঙ্কিতা বলেছিলেন, “আমি দৌড়াতে পারব না, আমি অন্তঃসত্ত্বা।” এই কথা শুনে সকলেই খানিক চমকে যায়। অভিনেত্রীর কাছে সত্য জানতে চাওয়া হলে দ্বিতীয় বার আর মুখ খোলেননি সেদিন। তারপর থেকেই অঙ্কিতা কবে মা হচ্ছেন, তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।