রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব দোষ আমাদের ঘাড়ে চাপানো হয় : কিরণ রাও

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:৩১ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

কিরণ রাওয়ের পরিচালিত শেষ ছবি ‘লাপাতা লেডিজ’ নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তির পরই দর্শক ও সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দেন। গল্পের সরলতা, অভিনয়ের আন্তরিকতা এবং নারীকেন্দ্রিক বার্তা— সব মিলিয়ে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলে। তবে ওটিটিতে প্রশংসা কুড়ালেও প্রেক্ষাগৃহে ছবিটি ২১ কোটি টাকার সীমা ছুঁতে পারেনি। 

বক্স অফিসে এই সীমিত সাফল্য যেন ছবির অন্তর্নিহিত সৌন্দর্যকে ছাপিয়ে যেতে পারেনি। তবে কিরণ সম্প্রতি জানিয়েছেন, ওটিটিতে মুক্তির পর ছবিটির থিয়েটার দর্শকসংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছিল, যা প্রমাণ করে ভালো গল্প কখনও হারায় না শুধু সময়ের অপেক্ষা করে।

কিরণের দাবি, ‘ওটিটি মুক্তির আগে ছবির প্রচারের জন্য সময় ছিল খুবই কম। মুখে মুখে প্রশংসা হচ্ছিল, সিনেমা হলেও ভালো চলছিল। কিন্তু নেটফ্লিক্সে আসার পর সেই প্রশংসা আরও বেশি করে ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে থিয়েটার রেভিনিউতেও। প্রায় এক মাস ধরে ছবিটি হল ভর্তি দর্শক টেনেছে, তারপর ধীরে ধীরে কমে গিয়েছে সেই জোয়ার। এ অভিজ্ঞতা বিরল কিন্তু তাৎপর্যপূর্ণ। প্রমাণ করে যে ওটিটি প্ল্যাটফর্ম আসলে প্রতিদ্বন্দ্বী নয় বরং সহায়ক।’

‘নেটফ্লিক্সে লাপাতা লেডিজ ঠিক ততটাই ভালো করেছে, যতটা সাফল্য পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার অ্যানিম্যাল, যদিও আমাদের ছবিতে ছিল না কোনও বড় তারকা, না ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্য। দক্ষিণী পরিচালকরা বিগত কয়েক বছরে হিন্দি সিনেমার তুলনায় অনেক ভালো পারফর্ম করেছেন— পুষ্পা, কেজিএফ, কান্তারা তার উদাহরণ।’

কিরণ বলেন, ‘সব দোষ আমাদের ঘাড়ে চাপানো হয়। সবাই বলে হিন্দি সিনেমা খারাপ, সফল হয় না। অথচ আমাদের ইন্ডাস্ট্রির ভেতরে নেই কোনো একক সংগঠন, নেই কোনো সম্মিলিত নেতৃত্ব। যেন এক বিশাল দানব, যার মাথা নেই। আমরা এক জটিল অবস্থায় আছি।’

তার মতে, ‘মার্কেটিং এখন যেন অন্ধকারে চোখ বেঁধে তীর ছোঁড়া। সিনেমা হলগুলো, যারা এক সময়ে গর্ব করে ট্রেলার চালাত আজ যেন মুখ ফিরিয়ে নিয়েছে। অন্য ছবির সঙ্গে জুড়ে দিতে হয় অনুরোধ করতে হয় কখনও তো টাকা দিয়েও জায়গা কিনতে হয়। যেন নিজের সিনেমার জন্য ভিক্ষা চাইছি। এটা আমার কাছে শুধু অপমানজনক নয়, অর্থহীনও।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।