রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দৌড়ে বাংলাদেশ

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:২৯ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

এশিয়া কাপ হকিতে আজ (৪ সেপ্টেম্বর) কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতের রাজগিরে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বেঁচে থাকল। 

আজ কাজাখস্তানকে হারানোয় এশিয়া কাপে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল তিনটায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জাপানকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল-সবুজরা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পরাজিত হলে তখন বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে। তিন ম্যাচের সিরিজে জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে। 

ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। পাকিস্তানের বিশ্ব হকির র‌্যাংকিং বেশ ভালোই। রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তান এশিয়া কাপ না খেললেও বিশ্ব হকির বাছাই খেলার সুযোগ প্রদানের জন্য এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের প্লে অফ খেলার সুযোগ রেখেছে এশিয়ান হকি ফেডারেশন।

বিশ্ব হকি ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপে রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল বিশ্বকাপ বাছাই খেলবে। পাকিস্তান ও এশিয়া কাপে ষষ্ঠ স্থানের মধ্যকার দলের মধ্যে বিজয়ী দল এতে যোগ দেবে। এশিয়ার পাঁচ দলে বাছাই প্রক্রিয়া ও এশিয়া থেকে কয়টি দল বিশ্বকাপে খেলবে সেটি এখনো নির্ধারিত হয়নি। 

কাজাখস্তান বাংলাদেশের চেয়ে হকিতে অনেক পিছিয়ে। তাই এই ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। ম্যাচের দশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ১-০ ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে বাংলাদেশ ৩-০ গোলের লীড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান আরেকটি গোল করেন। পরের মিনিটেই তৈয়ব আলী ফিল্ড গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-০। ৩৭ মিনিটে কাজাখস্তান এক গোল পরিশোধ করে। চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-১ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। 

কাজাখস্তান বাংলাদেশের সঙ্গে হারায় চাইনিজ তাইপের সঙ্গে সপ্তম-অষ্টম স্থানের জন্য লড়বে। চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারানো জাপানের পঞ্চম স্থান নির্ধারণী প্রতিপক্ষ বাংলাদেশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।