রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হৃদয়ে অমলিন এক নাম সাবিনা ইয়াসমিন’

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলা গানের জগতে যদি কারও নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়, তবে তিনি সাবিনা ইয়াসমিন। সুরেলা কণ্ঠে যিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন। আজ তার জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ভেসে আসছে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। 

এদিকে মেগাস্টার শাকিব খান এক পোস্ট দিয়ে সাবিনা ইয়াসমিনকে নিয়ে লিখেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে - যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণনে। তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।’

তার কথায়, ‘প্রজন্ম বদলেছে, সময়ের পালাবদল ঘটেছে, প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’ শেষে লিখেছেন, ‘গানের এই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন - এ কামনাই করি।’

প্রসঙ্গত, ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদদের কাছে নিয়মিত তালিম তাঁকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।