রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আউশ ধান চাষ করে লাভবান কৃষকরা

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০২:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলইন : নওগাঁ জেলায় এবার বোরো ও আমন চাষের মধ্যবর্তী সময়ে অনেক জমিতে আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকেরা। বোরো কাটার পর তারা আউশ ধান চাষ করেন। এখন আউশ ধান কেটে সেই জমিতে আমন মৌসুমের সুগন্ধযুক্ত চিনি আতপ (চিনি গুড়া) ধান চাষ করার প্রস্ততি চলছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে কৃষকেরা ৫৮ হাজার ৬৯৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হেক্টর বেশি। চলতি বছর উপজেলাভিত্তিক আউশ ধান চাষের জমির পরিমাণ, নওগাঁ সদর উপজেলায় ৪ হাজার ৩৮৫ হেক্টর, রানীনগরে ৬৮০ হেক্টর, আত্রাইয়ে ১ হাজার ৭৮৫ হেক্টর, বদলগাছিতে ২ হাজার ২২৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৫ হাজার ২০০ হেক্টর। 

এছাড়া পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৭০০ হেক্টর, ধামইরহাটে ২ হাজার ৭১০ হেক্টর, সাপাহারে ৮০৫ হেক্টর, পোরশায় ৮৫০ হেক্টর, মান্দায় ১৩ হাজার ৪৫৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে। কৃষি বিভাগের সূত্রে, চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে ৪.৫০ টন হিসেবে মোট ২ লাখ ৬৪ হাজার ১৩০ টন ধান উৎপাদিত হওয়ার প্রত্যাশা রয়েছে। এর থেকে চাল পাওয়া যাবে ১ লাখ ৭৬ হাজার ৮৫ টন।

পত্নীতলার কৃষক সালেমামুন ও কিসমত আলী বলেন, বোরো ধান কাটার পর আমন ধান চাষ পর্যন্ত এসব জমি পতিতই থাকশ। তাই তারা মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেছেন। বেশ ফলন হচ্ছে। লাভও অনেক। তারা বলেন, যেহেতু বোরো ধান চাষের পর এসব জমি পড়েই থাকশ এবং আউশ ধান কাটার পর কৃষকরা যথারীতি আমন মৌসুমে চিনি আতপ ধান চাষ করেছেন। কাজেই অতিরিক্ত হিসেবে আউশ চাষ করে একদিকে যেমন তারা খাদ্যের যোগান নিশ্চিত করেছেন অন্যদিকে আর্থিকভবে লাভবান হয়েছেন। 

এছাড়া অন্যান্য জেলা থেকে এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। তারা প্রতি বিঘা জমি ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকায় চুক্তিভিত্তিক ধান কাটার কাজ করে আয় করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে আউশ উৎপাদনে কৃষকের সেচ খরচ খুবই কম লেগেছে। কীটনাশকের আক্রমণ তেমন ছিল না। মধ্যবর্তী ফসল হিসেবে আউশ চাষের ফলে কৃষকের ঘরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়েছে। আবার আউশ কেটে ওই জমিতে আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান উৎপাদন করতে পারছেন। 

তিনি বলেন, এর ফলে কৃষকরা বছরে তাদের জমিতে ৩টি ফসল উৎপাদন করতে পারছেন। ক্রমবর্ধমান খাদ্য চাহিদার বিপরীতে ফসলের বহুমুখী বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আউশ ধানের চাষ বাংলাদেশে খাদ্য সংকুলানে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করি।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।