রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় টি-২০

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ১২:১৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে দু’বার ম্যাচ স্থগিত হয়। একবার বন্ধ ছিল বিদ্যুৎ বিভ্রাটের কারণে। শেষবার মুসুলধারে বৃষ্টি নামায় অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয়ী বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে টস জিতেও শুরুতে ব্যাটিংয়ের সাহস করেননি লিটন দাসরা। ম্যাচের শেষ ভাগে শিশিরের প্রভাব থাকায় পরীক্ষা দিয়ে নিজেদের এশিয়া কাপের জন্য ঝালিয়ে নেওয়ার সিরিজে জয়ের সহজ পথে হেঁটেছিল বাংলাদেশ। 

বুধবার একই ভেন্যুতে নেদারল্যান্ডস টস জেতে। শিশিরের প্রভাবের কথা বলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে পরীক্ষার সুযোগ করে দেয়। ওই পরীক্ষায় ভালো করেছেন অধিনায়ক ও ওপেনার লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু মিডল ওভারে ধুঁকেছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেনকে। স্লগে আবার জাকের আলী ও নুরুল হাসান হাত খুলে খেলতে শুরু করলে বৃষ্টি নামে।   

তার আগে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। জাকের আলী ১৩ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রান তুলেছিলেন। সোহানের ব্যাট থেকে ১১ বলে দুই ছক্কায় আসে ২২ রান।

এর আগে লিটন দাস ৪৬ বলে ৭৩ রান করে আউট হয়েছেন। ছয়টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। প্রথম ম্যাচেও ফিফটি এসেছিল অধিনায়কের ব্যাট থেকে। সিরিজ সেরাও হয়েছেন লিটন। সাইফ ৮ বলে ১২ ও হৃদয় ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন। শামীম পাটোয়ারিও (১৯ বলে ২১) ইনিংস খুব একটা বড় করতে পারেননি। 

আগেই সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন এনেছিল। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন একাদশে ছিলেন না। খেলেননি তাসকিন ও মুস্তাফিজ। বিশ্রাম দেওয়া হয় শেখ মাহেদীকেও। তাদের জায়গায় শামীম, সোহান, রিশাদ, সাইফউদ্দি ও শরিফুল একাদশে ছিলেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।