রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রথমবার ‘অল উইমেন ফিল্ম ফেস্টিভ্যাল’

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৫২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চিটাগাং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৫’। ৪-৬ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ উৎসব। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নারী নির্মাতাদের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। এটি সকলের জন্য উন্মুক্ত। 

নারীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে নারী নির্মাতাদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফিল্ম ফর আস, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সহযোগিতা করেছে কানেক্টহার। সেরা ফিকশন ও সেরা ডকুমেন্টারি বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।  

প্রথম আসরে প্রতিযোগিতা বিভাগে থাকছে মোট ১৩টি চলচ্চিত্র। এর মধ্যে ৭টি ফিকশন এবং ৬টি ডকুমেন্টারি। এছাড়া প্রদর্শিত হবে ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র এবং কানেক্টহার থেকে নির্বাচিত আরো ১৫টি সিনেমা। 

৪ সেপ্টেম্বর, উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিযোগিতা বিভাগে মনোনীত চলচ্চিত্র প্রদর্শন। ৫ সেপ্টেম্বর, ফিলিস্তিনের নারী নির্মাতাদের নির্মিত ১২টি চলচ্চিত্র প্রদর্শন; ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশই এই আয়োজনের লক্ষ্য। ৬ সেপ্টেম্বর, কানেক্টহারের নির্বাচিত ১৫টি চলচ্চিত্র প্রদর্শন। একই দিনে প্রতিযোগিতা বিভাগের পুরস্কার ঘোষণা ও বিতরণ শেষে সমাপনী অনুষ্ঠান। 

উৎসব পরিচালক মাসউদুর রহমান বলেন, “উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পাঁচটি দেশের নারী নির্মাতারা যুক্ত হয়েছেন এই প্রথম আসরে। নারী নির্মাতাদের গল্পে যে দৃঢ়তা, সংগ্রাম ও আশার প্রতিফলন ঘটে, দর্শকদের আমরা সেটিই দেখাতে চাই।” 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “বাংলাদেশে এমন একটি উৎসব আয়োজন হচ্ছে দেখে আনন্দিত। এটি নারী নির্মাতাদের কাজগুলোকে সামনে নিয়ে আসবে, তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে।”

ফিল্ম ফর আস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং উৎসবের সহ-আয়োজক সাদিয়া আফরিন বলেন, “আমরা এই উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে কেবল সিনেমা হিসেবে দেখছি না; এগুলো নারীদের টিকে থাকার অভিজ্ঞতা, সমাজ ব্যবস্থার প্রতিফলন এবং নারীদের সাহসী মত প্রকাশের মাধ্যম।”

এইউডব্লিউ ফিল্ম ক্লাবের সভাপতি এবং সহ-আয়োজক সুমাইয়া বুশরা যোগ করেন, “এই উৎসবের মাধ্যমে নারী নির্মাতাদের জন্য আমরা নতুন এক দিগন্ত উন্মোচন করতে চাই।”

ফিলিস্তিনি নারী নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন এই উৎসবের অন্যতম আকর্ষণ। সেখানে উঠে আসবে ইসরায়েলি দখলদারি, ফিলিস্তিনি প্রতিরোধ এবং মানবিক টানাপড়েনের চিত্র।

দেশ-বিদেশি নির্মাতাদের এসব কাজ কেবল শিল্পকর্ম নয়, বরং সময় ও সমাজের দলিল হয়ে দর্শকদের নতুন ভাবনায় আহ্বান জানাবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।