গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলায় সরাসরি সেনা ও পুলিশ সদস্যরা জড়িত থাকার অভিযোগ এবং ঘটনার চারদিনেও দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটির নেতৃবৃন্দ। তাদের দাবি, হামলার চারদিন পার হলেও এখন পর্যন্ত সরকার কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেনি। একই সঙ্গে হামলাকারীদের রক্ষায় সরকার কার চাপের মুখে নীরব রয়েছে?
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ অভিযোগ করে বলেন, ডিএমপি তদন্ত কমিটি গঠন করা হবে জানালেও চার দিন পার হয়ে গেলেও এখনো কোনো কমিটি দেখতে পাইনি। আমরা সরকারকে জিজ্ঞেস করছি, নুরুল হক নুরের ওপর হামলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে?
তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমে নুরের ওপর হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি। আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে। সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন। অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।
আবু হানিফ বলেন, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গণঅধিকার পরিষদের এই নেতা দাবি করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হামলার দায় এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং ব্রিগেডিয়ার জামসের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও ঘোষণা দেন, আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আমাদের তিন দফা দাবি- এক, নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা; দুই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ; তিন, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।