রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল মঙ্গলবার সেদেশের প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কার্যালয়ে পরিচয়পত্র পেশ করেন।  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরো গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন।

২ সেপ্টেম্বর সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এই মন্তব্য করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাত হয়। সাক্ষাতকালে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রার প্রশংসা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।