রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির প্রেস সেক্রেটারির পদত্যাগ

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:২৬ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পদত্যাগ করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে চিঠি দিয়ে এ তথ্য জানান।

চিঠিতে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত অসুবিধার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলাম।’

দেলোয়ার জালালী বলেন, ‘আমি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিই। পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত আপনার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। জাতীয় পার্টির মতো একটি বড় দলের প্রেস উইং একাই সামলাতে চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘তারপরও সম্প্রতি উত্থাপিত জাতীয় পার্টি প্রেস উইংয়ের ব্যর্থতা ও দুর্বলতার দায় আমি এড়াতে পারি না। তাই জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলাম।’

চিঠিতে তিনি জি এম কাদেরের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।