রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট নেদারল্যান্ডস

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:১৭ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বেশ ভুগেছেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেনি ডাচরা। তাদের টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় সফরকারীরা।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম।

আজও বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ওভারে বোলিং করেছেন শেখ মেহেদি। তবে আরেক প্রান্ত থেকে পেস আক্রমণে যায় টাইগাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসকিন আহমেদ তার প্রথম ওভারে দেন ৭ রান।

তৃতীয় ওভারেই বোলিং পরিবর্তন করেন লিটন। মেহেদিকে সরিয়ে নাসুমের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। আক্রমণে এসেই সফল এই বাঁহাতি স্পিনার। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা উইকেট পেয়েছেন তিনি। 

পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে উইকেট পেয়েছেন তাসকিন। এই ডানহাতি পেসারের খাটো লেংথের বলে পেছনের পায়ে ভর দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে বলে গতি না থাকায় তানজিম সাকিবের হাতে ধরা পড়েন তিনি। 

পাওয়ার প্লেতেই তিন উইকেট হারানো নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল তারা। তবে ৯ নম্বরে ব্যাট করতে নামা আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসে ভর করে তিন অঙ্ক ছুঁয়েছে ডাচরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।