রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার হাতে ছেলে খুন, এক দিনে উপজেলায় তিন মৃত্যুর ঘটনা

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৫৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাবাকে আটক করেছে থানা পুলিশ। এছাড়া একই উপজেলায় আরও দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।  জানা যায়, আবুল হোসেনের (৭০) ছেলে নিহত আব্দুল আহাদ (৩২) তার বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সে ছুরি নিয়ে বাবার ওপর চড়াও হয়। এক পর্যায়ে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছেলে আহাদ।

ঘটনার পর শ্রীনগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, উপজেলার কোলাপাড়ায় বাবুলের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় ৭০ বছরের বৃদ্ধ মামুন কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।

এছাড়া একই দিন সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ভোর ৪টা ৩৬ মিনিটে এই পথ দিয়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাবার হাতে ছেলের হত্যা ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর বৃদ্ধার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।