রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌবাহিনী ও বিমানবাহিনী

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুরুল হক নুরুর ওপর হামলা খুবই দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা আল্লাহর কাছে দোয়া চাই।

খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে আপনারা যদি তথ্য দিতে পারেন, কোনো তথ্য দিলে আমরা কাউকে জানাবো না। কারও দেওয়া তথ্যের মাধ্যমে অস্ত্র উদ্ধার হলে আমরা তাকে পুরস্কার দেব।

সাদাপাথর লুট-সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে তিনি আরও বলেন, বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। দুদকের প্রতিবেদনটি তাদের কাছে যাবে। এ বিষয়ে তারা জানালে আমরা জানবো। আমি এখনও এই ব্যাপারটি জানি না, তবে আপনারা (সাংবাদিকরা) সাদা পাথর রক্ষায় আপনারা যে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন এইজন্য আপনাদের ধন্যবাদ। সাদা পাথর লুটে যারাই দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।