রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট মার্টিন থেকে ৩ ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। শনিবার (৩১ আগস্ট) সকাল ৬টার দিকে সাগরের বাদর হাচা নামক এলাকায় বাংলাদেশের জলসীমায় এ ঘটনা ঘটে।

স্থানীরা জানিয়েছেন, মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির দুটি স্পিডবোট এসে তিনটি ট্রলার অবরুদ্ধ করে। পরে তারা ১৮ জেলেকে মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া ঘাঁটিতে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেদের সবাই সেন্ট মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন— আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব।

ট্রলার তিনটির মালিক সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার আবছার, আবু তাহের ও আলমগীর।

সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ বলেন, আমরা জানতে পেরেছি, বাংলাদেশের জলসীমার ভেতর থেকেই জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ইতোমধ্যে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত অন্তত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের কাউকেই এখনো মুক্তি দেওয়া হয়নি।

গত ২৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বর্তমানে ৫১ জন বাংলাদেশি জেলে জিম্মি অবস্থায় রয়েছে।

পরদিন ২৯ আগস্ট সকালে মিয়ানমারের জলসীমায় প্রবেশের চেষ্ঠা করা ১২২ জেলেকে আইন ভঙ্গের দায়ে কোস্টগার্ড আটক করে এবং শনিবার জলসীমা অতিক্রম না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।