রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাহ্মণরা মুনাফা করছে’— ভারতকে ফের তুলোধুনো করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ১২:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে তা প্রক্রিয়াজাতের পর বিদেশে বিক্রি করে ইউক্রেন যুদ্ধ থেকে মুনাফা করছে ভারত— এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের সময়ই এই সমালোচনা করেন তিনি। এমনকি ভারতকে রাশিয়ার ‘মানি লন্ড্রিং সেন্টার’ বলেও আখ্যায়িত করেন তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ভারত মুনাফা করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ তুলেছেন।

তিনি অভিযোগ করেছেন, নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে সেটি পরিশোধন করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এ উপদেষ্টা ভারতকে রাশিয়ার “মানি লন্ড্রিং সেন্টার” আখ্যা দেন এবং ভারতের সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে মুনাফা করার জন্য দেশটির অভিজাত শ্রেণিকে অভিযুক্ত করেন।

নাভারো বলেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার আগে ভারত মস্কোর কাছ থেকে খুব একটা তেল কিনত না। কিন্তু এখন তারা রাশিয়ার “যুদ্ধ মেশিনে জ্বালানি” জোগাচ্ছে।

তিনি আরও বলেন, “ভারত আসলে রাশিয়ার জন্য একটি লন্ড্রোম্যাট ছাড়া কিছুই নয়। আপনারা দেখছেন, ব্রাহ্মণরা জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে। এটা বন্ধ হওয়া উচিত”। তার অভিযোগ, ভারতীয় রিফাইনারি রাশিয়ার তেল কম দামে কিনে প্রক্রিয়াজাত করছে এবং তা উচ্চ মূল্যে বিদেশে রপ্তানি করছে।

তিনি আরও বলেন, “এতে ইউক্রেনীয়রা মারা যাচ্ছে... আর করদাতাদের আমাদের কী করতে হচ্ছে? আরও অর্থ পাঠাতে হচ্ছে।”

ট্রাম্প প্রশাসনের এই বাণিজ্য উপদেষ্টা ভারতীয় পণ্য রপ্তানির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, নয়াদিল্লির মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা বিশ্ব স্থিতিশীলতাকে নষ্ট করছে।

তিনি আরও বলেন, “মোদিজি একজন দারুণ নেতা... আমি বুঝতে পারি না কেন তিনি (ভ্লাদিমির) পুতিন আর শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, যখন তিনি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা।”

ভারতের ওপর ট্রাম্পের উপদেষ্টা নাভারোর এই আক্রমণ এমন এক সময়ে এসেছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীন সফর করছেন। এ সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করেছেন। সাত বছর পর এটাই মোদির প্রথম চীন সফর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।