রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিএআর বিতর্কের ম্যাচে হতাশার ড্র বার্সার

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৪২ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নতুন মৌসুমের শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। লা লিগায় প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে কাতালান ক্লাবটি। রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সা। রোববার (৩১ আগস্ট) দলটির বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে হানসি ফ্লিকের শিষ্যরা।

লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা। এর মাঝে মাত্র তিনটি ছিল লক্ষ‍্যে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভায়োকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি লক্ষ‍্যে রাখে।

প্রথম হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে সেভ করে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেননি। এরই মাঝে ৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। যদিও এই গোল নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সেই সময় ভিএআর কাজ না করায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত পর্যালোচনা করার সুযোগ পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখে ভায়োকানো। স্বাগতিকরা সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জালে জড়ায়।

ম্যাচের একদম শেষ সময়ে দলকে জয়ী করার ভালো একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা লেভানদোভস্কিকে কাটব‍্যাক না করে গোলের জন্য শট নিয়ে সফল হননি তিনি। সেই শটের পরই শেষ হয় ম্যাচ। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ক্লাবটি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।