রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে হারিয়ে শীর্ষে লিভারপুল

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০১:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে শক্তিশালী প্রতিপক্ষ আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইয়ারগেন ক্লপের উত্তরসূরি স্লটের দল।

ম্যাচের একমাত্র এবং নির্ধারক গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসালাই। ৮৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার দুর্দান্ত ফ্রি কিক গোলবারের কোণ ঘেঁষে জালে জড়ায়। আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া অনেক চেষ্টা করেও বল ঠেকাতে ব্যর্থ হন। এই জয়সূচক গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে লিভারপুল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আর্সেনাল। মাত্র ৫ মিনিটেই ইনজুরিতে মাঠ ছাড়েন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তার পরিবর্তে মাঠে নামেন নতুন সাইনিং ক্রিস্টিয়ান মসকুয়েরা। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।

প্রথমার্ধে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় লিভারপুল। শেষ দিকে এসে কোর্টিস জোনসকে ফাউল করলে লিভারপুল পায় গোলের সুবর্ণ সুযোগ, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ম্যাচের ব্যবধান গড়ে দেন সোবোসালাই।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে লিভারপুল। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।