২৪ঘণ্টা অনলাইন : জুটি বাঁধলেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় মুখ কায়েস আরজু ও আঁচল আঁখি। তবে কোনো চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মিয়াজী পাপন। সম্প্রতি রাজধানীর উত্তরায় বেবি ডায়াপারের বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এর চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার।নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।
‘ভুল’ সিনেমার মাধ্যমে আঁচল আঁখির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে নজর কাড়েন তিনি। ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান। আঁচল অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, চিত্রনায়ক কায়েস আরজু নিয়মিত সিনেমায় কাজ করে যাচ্ছেন। তার অভিনীত কয়েকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। এবার সিনেমার বাইরেও ভিন্ন মাধ্যমে এই জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।