রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৫   ১২:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েলের দাবি, গাজা সিটিতে তাদের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) এবং গোয়েন্দা সংস্থা শিন বেত-কে অভিনন্দন জানিয়ে বলেন, এটি ছিল একটি নিখুঁত অভিযান।

ইসরায়েলি সেনারা জানায়, গাজার আল-রিমাল এলাকায় শনিবার একটি বহুতল ভবনে একযোগে কয়েকটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্য ছিল এক ‘হামাসের এক নেতা’। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে আবু ওবায়দাকে হত্যা করা হয়েছে।

তবে হামাস এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। সংগঠনটি অভিযোগ করেছে, ওই হামলায় সাধারণ মানুষও নিহত ও আহত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, অন্তত সাতজন মারা গেছেন এবং ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যেই অ্যাপার্টমেন্টে আঘাত হানা হয়েছিল তা আগে একটি ডেন্টাল ক্লিনিক হিসেবে ব্যবহৃত হতো। বিস্ফোরণের পর লাখ লাখ ডলারের নোট ছড়িয়ে পড়ে। পরে হামাস সদস্যরা ওই অর্থ সংগ্রহ করে।

আবু ওবায়দা প্রায় দুই দশক ধরে হামাসের সামরিক শাখার অন্যতম মুখপাত্র ছিলেন। সর্বদা মুখ ঢেকে বক্তব্য দেওয়া এই নেতা, ফিলিস্তিনি সমর্থকদের কাছে একপ্রকার প্রতীকে পরিণত হয়েছিলেন। শুক্রবার তার শেষ বক্তৃতায় তিনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবশিষ্ট ইসরায়েলি বন্দিদের ভাগ্য হবে হামাস যোদ্ধাদের মতোই, যদি গাজা সিটি আক্রমণ করা হয়।

ইসরায়েলি সেনারা বলছে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তারা নিখুঁত অস্ত্র, আকাশ থেকে নজরদারি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে। তবে বিবিসি এখনো স্বতন্ত্রভাবে দুই পক্ষের দাবি যাচাই করতে পারেনি।
সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।