রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সিটি খালি করার বিরুদ্ধে রেড ক্রসের সতর্কতা

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৫   ০৬:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রেডক্রস শনিবার সতর্ক করে বলেছে,  বর্তমান পরিস্থিতিতে গাজা শহর থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলার ইসরাইলি প্রচেষ্টা, এই অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলবে। ইসরাইলি সেনাবাহিনী পরিকল্পিত আক্রমণের আগে এই অঞ্চলের ওপর তার অবরোধ আরো জোরদার করার সময় এই সতর্কবার্তা দিয়েছে রেডক্রস।

গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সকাল থেকেই ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে ৬৬ জন নিহত হয়েছে। প্রায় ২৩ মাস ধরে এই যুদ্ধ চলছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে ব্যাপক জনগণকে সরিয়ে নেওয়া অসম্ভব। 

তিনি বলেন, গাজায় আশ্রয়, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ভয়াবহ অবস্থার অর্থ হল ‘বর্তমান পরিস্থিতিতে কেবল অসম্ভবই নয়, বরং অবোধগম্যও।’ গাজায় আক্রমণ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে। এখানে জনসংখ্যার একটি বিরাট অংশ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

কিন্তু দেশ-বিদেশ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান সত্ত্বেও, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহরটি দখল এবং এর বাসিন্দাদের অন্যত্র সরানোর জন্য একটি অভিযান চালাতে যাচ্ছে।

তেল আবিবে শনিবার এক সমাবেশে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের আলোচনার মাধ্যমে মুক্তির দাবিতে বন্দীদের পরিবার সতর্ক করে দিয়ে বলেছে, আসন্ন আক্রমণ তাদের জীবনকে বিপন্ন করতে পারে।

ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে। এখানে প্রতিদিনের যুদ্ধবিরতি ছাড়াই অন্যত্র সীমিত খাদ্য সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।

সেনাবাহিনী জনগণকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানায়নি। তবে একদিন আগে ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট বলেছে, তারা সেখানকার ‘বাসিন্দাদের সুরক্ষার জন্য তাদেরকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।