রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেনা পাওনা’ দিয়ে রুপালি পর্দায় প্রভার অভিষেক

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ১১:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক।

আজ (৩০ আগস্ট) রাজধানীর অদূরে সিনেমার শুটিংয়ে অংশ নেন প্রভা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমন। পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় লট থেকে যোগ দেবেন ইমন।

গল্পে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি জমিদার পরিবারের সন্তান। আর প্রভা অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা এবং এর পরবর্তী করুণ পরিণতি ঘিরেই এগোবে সিনেমার কাহিনি।

প্রভা বলেন, “এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এমনও হয়েছে, সব কিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। অনেক দিন আগেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম।’’

মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির। 
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।