রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি-গণঅধিকার সংঘর্ষ, রাশেদসহ আহত ৫ জন ঢামেকে

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৫   ১০:৫১ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের চারজন ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮) উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), মেহবুবা ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আনিসুর রহমান (৪২) এবং পুলিশের এক সদস্য।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গণঅধিকার পরিষদের নেতা ইমরান বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল ছোড়েন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের চারজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিজয়নগর এলাকা থেকে গণঅধিকার পরিষদের চারজন কর্মী এবং একজন পুলিশ পরিদর্শককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।