রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজমাধ্যমে দাঁত সাদা করার টোটকা দেখে অনুপ্রাণিত অভিনেত্রী নিয়া শর্মা।

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৫   ০৪:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি  সমাজমাধ্যমের দেখানো টোটকা অক্ষরে অক্ষরে মেনে দাঁত মেজেছেন তিনি। নিজেই জানিয়ে নিয়া বলেছেন, ‘‘আজকে আমি ইনস্টাগ্রামে দেখানো পন্থা অনুসরণ করে দাঁত মাজতে চলেছি। টোটকা বলছে, বেকিং সোডার সঙ্গে মেশাতে হবে নুন, নারকেল তেল এবং মাজন। সব মিশিয়ে দাঁত মাজলেই নাকি হলদে হয়ে যাওয়া দাঁত হয়ে উঠবে দুধ-সাদা।

নিয়ার দাঁত কতটা সাদা হয়েছিল তা অবশ্য স্পষ্ট নয়, তবে নয়া দিল্লির দাঁতের চিকিৎসক নিয়তি অরোরা বলছেন, ‘‘বারবার এই ধরনের টোটকা ব্যবহারে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের বাইরের আস্তরণ বা এনামেল ক্ষয়ে গেলে দাঁত হলুদ হয়ে যেতে পারে। তখন আর শত চেষ্টাতেও তা সাদা করা যাবে না।’’

চিকিৎসকের কথায়, কোনও কিছু পরিষ্কার করতে ঘরোয়া উপকরণ হিসাবে বেকিং সোডা ব্যবহার করা হয়। নুন এবং বেকিং সোডার প্রভাবে দাঁতের উপরের স্তর ক্ষয়ে যেতে পারে। তবে তেলের ব্যবহার বা তেল দিয়ে কুলকুচি মাড়ির স্বাস্থ্য ভাল রাখতে পারে। দাঁতের উপরের সাদা অংশ হল এনামেল, তার নীচে থাকে ডেন্টিন। এনামেল ক্ষয়ে গেলে দাঁত স্পর্শকাতর হয়ে পড়বে।ঠান্ডা বা বেশি গরমে শিরশিরানি হতে পারে সে ক্ষেত্রে। তা ছাড়া এনামেলের আস্তরণ পাতলা হয়ে গেলেই ভিতর থেকে ডেন্টিনের হলুদ স্তর উঁকি দেবে।

দাঁতের হলদে ছোপ দূর করার ভাল উপায় হাইড্রোজেন পারক্সাইড-যুক্ত মাজন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা ব্যবহার করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।