২৪ ঘণ্টা অনলাইন : গণেশচতুর্থী বাণিজ্য রাজধানী মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব। এই সময় সাধারণ মানুষের পাশাপাশি রাস্তায় নামেন বলিউডের তারকাদেরও একাংশ। শাহরুখ খান থেকে ঐশ্বর্যা রাই বচ্চন— খ্যাতনামী অনেক তারকাই পায়ে হেঁটে যান গণপতি দর্শনে। এ বার রাস্তায় হেঁটেছেন জাহ্নবী কাপূরও। সেখানেই গিয়ে জনজোয়ারের ধাক্কায় বেশ ভয়ই পেয়ে গেলেন জাহ্নবী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় তেমনই ছবি ধরা পড়ল।
ওই ভিডিয়োয় দেখা গিযেছে, অভিনেত্রীর পরনে লাল পৈঠানি শাড়ি, নাকে নথ। একেবারে সাবেকি সাজে দেখা যাচ্ছে জাহ্নবীকে। সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র সহ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। একটা লম্বা রাস্তা পায়ে হাঁটা। তার পর মূল মণ্ডপ। অভিনেত্রী হাঁটা শুরু করতেই ভিড় ছেঁকে ধরেছে তাঁকে। যত মণ্ডপের কাছাকাছি এগোতে থাকেন, যেন জনজোয়ার ঘিরে ধরে জাহ্নবীকে। তাতে তাঁর চোখেমুখে অস্বস্তি ধরা পড়ে।
মূর্তির সামনে পৌঁছোতেই যেন জনসমুদ্র আছড়ে পড়েছে তাঁকে ঘিরে, কেউ তাঁর শাড়ির আঁচল টানছেন, কেউ ধাক্কা দিচ্ছেন। সঙ্গী সিদ্ধার্থ যতটা পারছেন হাতে দিয়ে সবাইকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু ততক্ষণে যেন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শনার্থীরা। দেখা গেল, তখনই নিরাপত্তারক্ষীরা জাহ্নবীকে ওই ভিড় থেকে দ্রুত বার করে নিয়ে আসেন।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।