রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন গ্রেফতার

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৫   ০২:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদার ওরফে শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। তিনি সাতটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে আসছে। এরই ধারাবাহিকতায় গুলশান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকারী শাওনকে গ্রেফতারের জন্য র‌্যাব-৩ সিপিসি-৩ দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শাওনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ডিএমপি ঢাকার কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই সময় পালানোর চেষ্টা করলে জনসম্মুখেই তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, শাওন পূর্ব থেকেই কলাবাগানের সেন্ট্রাল রোডের ওই ভাড়া বাসায় অবস্থান করছিল। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।