রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালির কৌশলগত শহর জিহাদিদের দখলে

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৫   ০২:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আল-কায়েদার সাথে সম্পৃক্ত জিহাদিরা মালি শহরের সামরিক বাহিনীর ক্যাম্প দখলের এক সপ্তাহ পর মধ্য মালির কৌশলগত শহর ফারাবুগো দখলে নিয়েছে। স্থানীয় সূত্র ২৮ আগস্ট এএফপি’কে এই তথ্য জানিয়েছে। বামাকো থেকে এএফপি এই খবর জানিয়েছে।

দেশটি যখন নতুন করে জিহাদি সহিংসতার মুখোমুখি হচ্ছে, তখন ফারাবুগোর দখল একটি প্রতীকী ঘটনা। ২০২০ সালে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপগুলির মধ্যে একটি ছিল ছোট শহরটির জিহাদি অবরোধের অবসান ঘটানো।

আল-কায়েদার সাথে যুক্ত গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস (আরবিতে জেএনআইএম) এর যোদ্ধারা তাদের প্রচারণা প্ল্যাটফর্ম আল-জাল্লাকায় প্রকাশিত বার্তায় দাবি করেছে, তারা এই অভিযানের পিছনে ছিল। এলাকা থেকে পালিয়ে আসা স্থানীয় নির্বাচিত কর্মকর্তারা এএফপি’কে জানিয়েছেন, ফারাবুগো এখন জেএনআইএম-এর নিয়ন্ত্রণে।

গত সপ্তাহে জিহাদি হামলার পর এই অঞ্চলে সেনাবাহিনীকে তাদের ক্যাম্প থেকে সরে যেতে হয়েছিল। যা এই অঞ্চলের বৃহত্তম ক্যাম্পগুলোর মধ্যে একটি। এরপর থেকে স্থানীয়ভাবে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করেনি এবং কর্তৃপক্ষ হামলায় হতাহতের সংখ্যাও জানায়নি।

রাজধানী বামাকো থেকে প্রায় ৪শ’ কিলোমিটার (২৫০ মাইল) উত্তরে অবস্থিত ফারাবুগো। সেগো অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

এলাকার বাসিন্দারা এএফপি’কে জানিয়েছেন, জিহাদি শাসনের অধীনে জীবনযাপনের মুখোমুখি হওয়া সত্ত্বেও কেউ কেউ বাড়ি ফিরে আসছেন।

ওই এলাকার এক বাসিন্দা টেলিফোনে এএফপি’কে বলেছেন, ‘গ্রামের প্রধান জিহাদিদের সাথে স্বাক্ষর করে বলেছেন, আমরা তাদের আইনকে সম্মান করব। তারা বলেছে, আমরা ফিরে যেতে পারি। এখন এই অঞ্চলে সেনাবাহিনী নেই।’  এক স্থানীয় কর্মকর্তা বলেন, ‘বাসিন্দারা কী করতে পারে? কারো কারো আর কোথাও যাওয়ার জায়গা নেই।’

ফিরে আসা বাসিন্দাদের জেএনআইএম-কে কর দিতে হবে এবং এর নিয়ম মেনে নিতে হবে। বিশেষ করে ধর্মনিরপেক্ষ সঙ্গীতের পাশাপাশি সিগারেট এবং অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মাথা ঢেকে না রেখে মহিলাদের বাইরে বেরোতে দেওয়া হবে না।

২০১২ সাল থেকে জিহাদি যোদ্ধা এবং অপরাধী চক্রের সহিংসতার মধ্যে মালি নিরাপত্তা নিশ্চিত করার জন্য লড়াই করছে।

২০২০ এবং ২০২১ সালে অভ্যুত্থানের পর ক্ষমতায় থাকা মালির সামরিক জান্তা পশ্চিমা অংশীদারদের বিশেষ করে প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।