রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনোভাবেই’ মার্কিন সৈন্যরা ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৫   ০২:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল ২৮ আগস্ট বলেছেন, মার্কিন সৈন্যরা ‘কোনোভাবেই’ ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না। বামপন্থী এই শক্তিশালী ব্যক্তিকে চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে পাঁচটি যুদ্ধজাহাজ এবং ৪ হাজার সেনা মোতায়েন করার পর তিনি এই মন্তব্য করেন। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ভেনেজুয়েলার আঞ্চলিক জলসীমার কাছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাদক-বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

মাদুরো বলেন, ‘ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের প্রবেশের কোনো উপায় নেই।’ তিনি বলেন, ‘ভেনেজুয়েলার শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষার্থে তার দেশ পুরোপুরি প্রস্তুত।’ তবে, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের জন্য কোনো প্রকাশ্যে হুমকি দেয়নি।

২০২৪ সালের জুলাইয়ের বিতর্কিত নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার দাবিদারা মাদুরো রিপাবলিকান দলের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের আক্রমণ মূলত এর শক্তিশালী গ্যাংগুলোর ওপর দৃষ্টি দিয়েছে। ওই গ্যাংগুলো যাদের মধ্যে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কাজ করে বলে অভিযোগ রয়েছে।

ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচারকারী কার্টেল, কার্টেল দে লস সোলসের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে, যাকে ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে। এই অপরাধকে কেন্দ্র করে মাদুরোকে ধরিয়ে দিতে সম্প্রতি পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে সমাজতান্ত্রিক ফায়ারব্র্যান্ড হুগো শ্যাভেজের স্থলাভিষিক্ত মাদুরো ট্রাম্পের বিরুদ্ধে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।