রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ডুবে গেছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতার সমাধি

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৫   ০৯:৪২ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক করতারপুর সাহেব গুরুদ্বার ডুবে গেছে। সেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধি রয়েছে বলে ধারণা করা হয়।  

 

সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৭ আগস্ট) জানিয়েছে, রবি নদীর পানিতে প্লাবিত হয়েছে গুরু নানকের সমাধিটি।

 

এটি পাঞ্জাবের নরোয়াল বিভাগে অবস্থিত। সামাজিকমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, গুরুদ্বারটির কমপ্লেক্সের প্রায় অর্ধেক ডুবে আছে। সেখানে অন্তত তিন থেকে চার ফুট বন্যার পানি জমা হয়েছে।

 

গুরুদ্বারটির গর্ভগৃহেও বন্যার পানি ঢুকেছে। এরপর সেখান থেকে গুরু গ্রন্থ সাহেব-জির পবিত্র স্বরূপ এবং স্বেচ্ছাসেবকদের সরিয়ে উপরের তলায় নিয়ে আসা হয়েছে। যদি পানি আরও বাড়তে থাকে তাহলে তাদের সবাইকে সরিয়ে নিতে উদ্ধারকারীদের প্রস্তুত রাখা হয়েছে।

 

বন্যার কারণে করতারপুর করিডরটিও ডুবে গেছে। এই করিডরের মাধ্যমে গুরুদ্বারটির সঙ্গে ভারতের গুরুদাসপুর বিভাগকে যুক্ত করা হয়েছে। করিডরটি দিয়ে ভারতের শিখ ধর্মাবলম্বীরা ভিসা ছাড়া পাকিস্তানে প্রবেশ ও গুরুদ্বারটিতে যেতে পারেন।

 

এদিকে বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে পানির বাঁধ খুলে দিয়েছে পাকিস্তানের প্রতিবেশী ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

 

বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে অবহিত করে ভারত। আজ বুধবার নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি।

 

এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।

এক কর্মকর্তা জানিয়েছেন সেনাদের লাহোর, ওকারা, ফয়সালাবাদ এবং শিয়ালকোটসহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে।

 

দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্কবার্তায় বলেছে, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ‘বড় বন্যা’ হতে পারে। সেখানকার তিনটি নদীর সবগুলোর পানি অব্যাহতভাবে বাড়ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।