রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিথিলার মুকুটে নতুন পালক

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৫   ১২:৪৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নতুন পরিচয়ে আলোচনায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুধু অভিনেত্রী নন, তার নামের আগে জুড়ে গেছে আরো একটি বিশেষ উপাধি, তা হলো—‘ডক্টর’। সম্প্রতি পিএইচডি থিসিস শেষ করে এই সাফল্যের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সুসংবাদটি দিয়েছেন মিথিলা। তাতে দেখা যায়, জেনেভা ইউনিভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন মিথিলা। আরেকটি ছবিতে ধরা পড়েছে তার থিসিস পেপার। 

মিথিলা লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত। পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি হলো, যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের।” 

মিথিলা জানান, পূর্ণকালীন ক্যারিয়ার, অভিনয় ও পারিবারিক দায়িত্ব সামলেই এগিয়ে নিয়েছেন এই দীর্ঘ পথচলা। তিনি বলেন, “এটি ছিল এক চূড়ান্ত মাস্টার ক্লাস। নিজেকে কীভাবে হ্যান্ডেল করতে হয় তা গভীরভাবে শিখেছি। পরিবার, বন্ধু আর সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের সমর্থনে এই যাত্রা সহজ হয়েছে।” 

পোস্টের শেষে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা লিখেছেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে নামের পাশে ‘ডক্টর’ উপাধি ব্যবহার করতে পারব। এর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।” 

একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন মিথিলা। নিজের ভাষায়, অভিনয় করেন কেবল ভালোবাসা থেকে। সম্প্রতি মেয়ে আইরার সঙ্গে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন মা-মেয়ে দুজনই।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।